কিছু কিছু মনমরা সন্ধ্যায়
হয়তো তোমাকে মনে করি,
বাতাসে ভেসে আসা ফুলের গন্ধে
তোমার স্পর্শের আদর খুঁজি ।
পাতা শূন্য গাছটা যখন
গাঢ় অন্ধকারের ছায়ায়
ডাইনীর নখ আঁকে-
ভেবো তখনও আমি বারান্দায়;
সন্ধ্যা নীলে তোমাকে খুঁজি
কোথা পাব হায়,
সন্ধ্যা যখন হারায় চুপে
বুকের ব্যথা বেড়ে যায় !


No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.