Golpo Kotha Live

May 23, 2021

১৮ প্রেমে 18 Prēmē

১৮ প্রেমে 18 Prēmē
১৮ প্রেমে 18 Prēmē


১৮ প্রেমে 18 Prēmē

১৮ এর প্রেমের স্বাদ কখনো তুমি ২৮ এ পাবে না ।
১৮ তে যে আয়নায় দাঁড়িয়ে প্রেমিকের সামনে যাবে বলে কপালে টিপ লাগিয়ে,
চোখ একেঁ কাজল পরেছিলে !
সেই তুমি ২৮ এ দাঁড়িয়ে হিসেব কষবে জীবনের পাওয়া, না পাওয়া নিয়ে ।

১৮ তে মনে হবে,
প্রেমিকের চোখে তাঁকিয়ে এক জীবন দিব্বি পাড় করা যাবে ।
কিন্তু, সেই তুমি দশ বছর পর প্রেমিকের চোখে একরাশ বিষাধ খুঁজে পাবে ।


চোখ ছল ছল করা প্রেমের নৌকা আর আবেগে এসে ঘাঁট বাঁধবে না ।
জীবনের নৌকা তখন উলটা স্রোতে পাল তুলবে ।


১৮ প্রেমে হাবুডুবু অবস্থায় মায়ের বকুনি বেশ বিষাধ লাগে ।
কেউ কোন কিছু বললেই তাকে চোখের বিষ লাগে ।
কিন্তু সেই তুমি ২৮ এ এসে অন্য কোন ১৮ কে জীবনের বাস্তবতার গল্প শুনাবে ।


জীবন কি অদ্ভুত তাই না !
জানো !
জীবন কিন্তু রিভার্সে খেলে ।
পেছনের ভুলে জীবন তোমাকে শাস্তি দিবে ।

পিছনের ভুলকে শুধরাতে শুধরাতে নতুন ভুলের জন্ম নিবে ।
জীবন এই রিভার্সে খেলতে খেলতেই দেখবে , তুমি পাকা খেলোয়ার হয়ে গেছো ।

তবে আফসোস কি জানো !

যখন তুমি পাক্কা কোচ হয়ে যাবে জীবনের খেলায়,
ঠিক তখন দেখবে সময়, বয়স, ইচ্ছা অনেকটাই ফ্যাঁকাসে হয়ে গেছে ।
চাইলেই সেই ১৮ ঝলমল করা প্রেম তোমার আবেগের ধারের কাছে নেই ।


তোমার আবেগ তখন বাস্তবতা চিনে গেছে ।
সেই আবেগী তুমি, আজ জীবন নামক রঙ মঞ্চে সেরা অভিনেতা,
সেরা খেলোয়ার ।


-আবেগ বদলে গিয়ে ম্যাচুয়র হওয়ার নামই জীবন !

No comments:

Post a Comment

Please do not any spam in the comments Box.

Please Subscribe For My YouTube

গল্প কথা


আজকের শিশু আগামি দিনের ভবিস্যৎ.........









Contact Us

Name

Email *

Message *