Golpo Kotha Live

May 21, 2021

সাধু ভাষার দিনগুলিতে চ্যাট Sādhu bhāṣār dingulitē chāṭ

 সাধু ভাষার দিনগুলিতে চ্যাট Sādhu bhāṣār dingulitē chāṭ

https://golpokotha625.blogspot.com/2021/05/homeopathi-kheye.html
 সাধু ভাষার দিনগুলিতে চ্যাট Sādhu bhāṣār dingulitē chāṭ


-রহিয়াছো ?

-আছি বৈকি !

-কুশলাদি বলিলে প্রীত হইতাম ।

-ললাটে ফোঁড়ন উঠিয়াছে, বাকি সব গতকল্য মোতাবেক সঠিক রহিয়াছে ।

-বৈকল্যে একবার দেখা করিবার সাধ জাগিয়াছে, দেখা হইবে কি ?

-কি হেতু, কহ বিস্তারিয়া ।


-দেখিবার সাধ জাগিলে তাহার হেতুর বিচ্ছরন করিবার মনবাসনা হয়না । 

সখি পরাণের দাগ মুছিয়া ফেলিতে তোমারে স্মরিছি, ফিরাইওনা খালি হাতে ।

-বৈকল্যে আব্বাজানের ধবল চুলে মেহেন্দি লাগাইবার সিদ্ধান্ত হইয়াছে । তুমি নিশ্চয়ই আব্বাজানের সিদ্ধান্তকে উষ্ঠা মারিয়া তোমার সহিত দেখা করিতে বলিবেনা ?

-সখি আব্বাজানের ধবলচুল মেহেন্দিতে যখন লাল হইবে তখন এই যুবকের প্রজ্জ্বলিত হৃদয় তমশায় ডুবিয়া যাইবে । যুবকের হৃদয় ভাঙ্গিবার সাধ জাগিলে তোমারে বলপ্রয়োগ পূর্বক দেখা করিবার প্রয়াস চালাইবোনা ।

-আব্বাজানের চুল যখন মেহেন্দিতে লাল হইবে তখন এই যুবতীর মনটা বৈকালীন ভ্রমণে যুবকের সাথে ঘোরাফেরা করিবে । তোমারে ভাবিয়া ভাবিয়া পূর্ণ বৈকাল ম্লান হইবে বুঝিতেছি ।

-ত্বদীয় ভাব বুঝিবার পারিয়াছি। এক খানা বুদ্ধি আসিয়াছে, আব্বাজানকে বলিবে মাস্টারমশাই ডাকিয়াছে । বৈকল্যে তাহার নিকট গণিত ধাতস্ত করিবে ।

-সে আশায় গুড়ে বালি । মাস্টারমশাই বৈকল্যে আব্বাজানের সহিত দেখা করিতে আসিবে ন।

-কোন কিছু বুঝিবার চাহিনা, তোমাকে আসিতে হইবে !

-পাগলের প্রলাপ বকিবেনা, মেগাবাইট ফুরিয়া অসিতেছে । উহা ব্যতিত অন্য কোন গল্প ফাঁদিতে পারো কিনা দেখিতে পারো ?

-সখী মেগাবাইট ফুরিয়া গেলেই কি দেখা করিবার ইচ্ছা চলিয়া যাইবে ?

-আহা ! তুমি বুঝিতে পারিতেছোনা, আমি অপারগ হইয়া পড়িয়াছি ।

-আমি কিছু দেখিতে পারিতেছিনা । বৈকল্যে সুরভী উদ্যানে বসিয়া থাকিব । 

তুমি না আসিলে অন্য কোন বালিকার হাত ধরিয়া হাঁটিবো, গাছের নিচে বসিয়া কাঠবাদাম চিবাইবো ।

-কি ?

–বালিকার কাঁধে হাত রাখিব, তাহার ললাটে চুম্বন করিবো, তাহাকে গান শোনাইবো ।

-কি ?

–বালিকার আঙ্গুলে আঙ্গুল গুজাইয়া গান করিবো, তাহার চুলের ঘ্রাণ নিয়া স্বর্গ-মত্ব একাকার করিব ।

–বুঝিয়াছি । আমাকে আসিতে হইবে । আমি আসিব । ঝাঁটা সমেত  আসিব ।

No comments:

Post a Comment

Please do not any spam in the comments Box.

Please Subscribe For My YouTube

গল্প কথা


আজকের শিশু আগামি দিনের ভবিস্যৎ.........









Contact Us

Name

Email *

Message *